রাণীনগরে ইয়াবা ও গাঁজাসহ ৩জন গ্রেপ্তার
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
রাণীনগরে ইয়াবা ও গাঁজাসহ ৩জন গ্রেপ্তার।
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে। এসময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ এপ্রিল) দিনভর পৃথক পৃথক অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার ৩জনকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ জানান, মাদক কারবারীদের ধরতে শুক্রবার সারাদিন বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার আবাদপুকুর রাস্ত্মার ছয়বাড়িয়া ব্রীজ এলাকা থেকে আব্দুল ওহাব (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার নিকট থেকে ২৫গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ওহাব ভেটি গ্রামের আলী আকবরের ছেলে।
এছাড়া খট্রেশ্বর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের সুলতান সরদারের ছেলে বুলেট সরদারের বাড়ী থেকে ২০গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধায় উপজেলার কুবরাতলি মোড় এলাকায় অভিযান চালিয়ে ৮পিস ইয়াবাসহ জিয়ারম্নল ইসলাম (৪৩) কে গ্রেপ্তার করা হয়। জিয়ারম্নল উপজেলার চককুতুব গ্রামের আব্দুল গফুর শেখের ছেলে। তাদের বিরম্নদ্ধে মাদক মামলা রম্নজু করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.