
পঞ্চগড়ের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, রামিসা হত্যা মামলার আসামিকে মাত্র ৬-৭ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি দাবি করেন, ঘটনার পর কিছু রাজনৈতিক দল এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করেছে এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালানো হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সকালে পঞ্চগড় প্রেসক্লাবে অসুস্থ সাংবাদিকদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার যদি দ্রুত ব্যবস্থা না নিতো তাহলে সমালোচনার সুযোগ থাকতো, কিন্তু দ্রুত গ্রেপ্তারের পরও অপপ্রচার চালানো হচ্ছে। তিনি আরও দাবি করেন, ঘটনায় বিএনপি জড়িত কি না বা কোনো ধরনের ইন্ধন ছিল কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
তিনি বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও উন্নয়ন ও জনস্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাংবাদিক সমাজ দেশের দর্পণ, তাই সঠিক তথ্য তুলে ধরার মাধ্যমে তারা সমাজকে সঠিক দিকনির্দেশনা দেন। গণমাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড প্রচারিত হলে তা জনগণের কাছে পৌঁছে যায় এবং এর সুফল দেশবাসী পায় বলেও মন্তব্য করেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, তিনি নিখুঁত নন, ভুল হতে পারে, তবে সাংবাদিকদের সমালোচনা ও দিকনির্দেশনাকে তিনি ইতিবাচকভাবে গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জেলার উন্নয়ন কার্যক্রম ও সাংবাদিকদের কল্যাণে সরকারের ভূমিকা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে অসুস্থ চার সাংবাদিকের মাঝে মোট দুই লাখ টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.