
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মহানন্দা নদী থেকে অজ্ঞাতনামা এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ মে) দুপুর ২টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরিপুর কাওয়াভাষা মহানন্দা নদীর ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, স্থানীয়রা নদীতে কচুরিপানার ভেতর একটি মরদেহের পা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৫ থেকে ৬ দিন আগে অজ্ঞাত ব্যক্তিরা তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দিতে পারে। এছাড়া মহানন্দা নদী ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত হওয়ায় নিহত ব্যক্তি ভারতীয় নাগরিকও হতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.