
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল ও চোরাচালান রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী-এর সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক নিরাপত্তা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, নূরে আলম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং বিএনপি নেতা আশরাফুল হক।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসেন, মনিরুজ্জামান সোহরাব, আবুল কাসেম মোহাম্মদ মাসুম, মতিউর রহমান, শামিউল আলম শ্যামল, গোলাম কিবরিয়া হাবিব এবং সাদ্দাম আলী।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরাও অংশ নেন।
বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়নে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.