
নাটোরের লালপুরে ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাকির আলী খান পনো (৬৫) নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মে) সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে উপজেলার চকনাজিরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির আলী খাঁন পনো উত্তর লালপুর এলাকার মৃত আব্দুল বারী খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে লালপুর থেকে বনপাড়াগামী ট্রাকটি চকনাজিরপুর বাজার এলাকায় পৌঁছালে ব্যাটারিচালিত ভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ভ্যানচালক জাকির আলী খান সড়কে পড়ে গেলে ট্রাকটির চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৬-৮৩১৫) হেলপার মোঃ ইসরাইল হোসেন (৩১) চালাচ্ছিলেন। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের মোঃ আব্দুল প্রামাণিকের ছেলে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ট্রাক ও চালক মোঃ ইসরাইল হোসেনকে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.