রাজশাহীতে গাছে বেঁ/ধে যুবককে নি/র্যা/ত/ন, ভিডিও ভাইরাল
- আপডেট সময় : ০৮:৪০:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ১১১ বার পড়া হয়েছে

রাজশাহীতে গাছে বেঁ/ধে যুবককে নি/র্যা/ত/ন, ভিডিও ভাইরাল
চুরির অভিযোগে মারধরের দাবি; ভিডিও ছড়িয়ে পড়ার পর তদন্তে নেমেছে পুলিশ
রাজশাহীতে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
রোববার নগরীর মতিহার থানা এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার মো. তুষার (১৮) রাজশাহী নগরীর কাজলা বিলপাড়া মহল্লার বাসিন্দা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গাছের সঙ্গে বেঁধে রাখা তুষারকে দুই যুবক লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করছেন। মারধর শুরুর আগে একজনকে বলতে শোনা যায়, “চালু করে দিয়েছি।” ক্যামেরা চালু হওয়ার পরপরই শুরু হয় নির্যাতন।
ভিডিওতে দেখা যায়, মাত্র ৪৫ সেকেন্ডে তুষারকে অন্তত ১৪ বার লাঠি দিয়ে আঘাত করা হয়। এ সময় তিনি ব্যথায় চিৎকার করতে থাকেন। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, “হৃদয়, একটু দাঁড়াও ভাইয়া।” তবে এরপরও থামেননি নির্যাতনকারীরা।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পরে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, আহত তুষারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, চুরির অভিযোগ তুলে তাকে মারধর করা হয়েছে।
তিনি আরও বলেন, “কোনো অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। কাউকে গাছে বেঁধে নির্যাতন করা এবং সেই ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া—দুইটিই অপরাধ।”
চিকিৎসা শেষে ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।




















