
নাটোরের লালপুরে থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনরত অবস্থায় মোঃ হাবিব প্রাং (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে।
লালপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৮ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকয় অভিযানের সময় বালিতিতা ইসলাম পুর এলাকা থেকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত মাদকসেবী মোঃ হাবিব প্রাং ওই এলাকার মৃত হাজের প্রাংয়ের ছেলে।
পরে মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবীর হোসেন মাদক সেবনের অপরাধে তাকে ১০০ টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত হাবিবকে শনিবার (৯ মে) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান চলমান থাকবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.