সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় জেলা ছাত্রলীগ নেতা জনি গ্রেফতার
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
- আপডেট সময় : ০৭:৩৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৪৭৬ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় জেলা ছাত্রলীগ নেতা জনি গ্রেফতার
রাজনৈতিক মামলায় অভিযুক্ত; আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ
নাটোরের বাগাতিপাড়ায় জেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আটক ব্যক্তি হলেন জেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এবি এম রবিউল হাসান জনি।
রবিউল হাসান জনি উপজেলার কাজির চক মালঞ্চি (তমালতলা) গ্রামের এ এইচ এম আজিজুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার তমালতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলার অভিযোগ রয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল আনুমানিক ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে নাটোর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



















