ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই- লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সাপাহারে ৫ মাদ্রাসায় ১ জন করে পাস, একটিতে সবাই ফেল পঞ্চগড়ে সুগন্ধি আতপ চালের দর আকাশছোঁয়া, কমেছে কাঁচামরিচের দাম লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন প্রতিমন্ত্রী পুতুল শ্রীবরদী সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে বাউয়েট বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন পঞ্চগড়ে দুই স্কুলে ৪ এসএসসি পরীক্ষার্থী, পাস করেনি কেউ বাগমারায় এসএসসির ফলাফল নিয়ে হতাশায় স্কুলছাত্রীর মৃত্যু

সাপাহারে পেট্রোল মজুদের দায়ে ব্যাংক কর্মকর্তাকে জরিমানা

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ২৩১ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহারে পেট্রোল মজুদের দায়ে ব্যাংক কর্মকর্তাকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড

নওগাঁর সাপাহারে মোটরসাইকেলে পেট্রোল সংগ্রহ করে জারকিনে মজুদ করার দায়ে মো. হাসান আলী (৪২) নামে এক বেসরকারি ব্যাংক কর্মকর্তাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তদারকিমূলক অভিযান পরিচালনার সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত হাসান আলী পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার কমলাবাটি গ্রামের বছির উদ্দীনের ছেলে। তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ‘সাপাহার ফিলিং স্টেশন’-এ ওই ব্যাংক কর্মকর্তা মোটরসাইকেলে পেট্রোল নিয়ে কৌশলে জারকিনে তেল ভরে মজুদ করছিলেন। পরে পুনরায় মোটরসাইকেলে তেল নেওয়ার চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করা হয়।

নিয়ম বহির্ভূতভাবে তেল মজুদের অপরাধে তাকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা অমান্য করে ঝুঁকিপূর্ণভাবে অবৈধ তেল মজুদের দায়ে এই শাস্তি দেওয়া হয়েছে। জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারে পেট্রোল মজুদের দায়ে ব্যাংক কর্মকর্তাকে জরিমানা

আপডেট সময় : ১০:৩৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬