লালপুরে মায়ের থাপ্পড় খেয়ে অভিমানে কিশোরের আত্মহত্যা!
এস ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
লালপুরে মায়ের থাপ্পড় খেয়ে অভিমানে কিশোরের আত্মহত্যা! নাটোরের লালপুরে মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে জিসান (১১) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।
শনিবার (১৬ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে এই আত্নহত্যার ঘটনা ঘটে। সে ওই গ্রামের মহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিসান তার বড় ভাইয়ের সাথে কথা কাটাকাটি করলে এক পর্যায়ে তার মা তাকে থাপ্পড় দিলে জিসান তার মায়ের উপর অভিমান করে ঘরের বারান্দায় উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ওসি মনোয়ারুজ্জান বলেন, মরদেহটি উদ্ধার করে এনে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.