
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় প্রায় এক হাজার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক হোসেন।
বুধবার (১৮ মার্চ) উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে চেয়ারম্যানের নিজ বাড়িতে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহারের মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি, তেল, সাবানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
উপহার পেয়ে অসহায় পরিবারের সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চেয়ারম্যান তারেক হোসেন বলেন, “ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত সুখ। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সবসময় চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকতে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
স্থানীয়দের অনেকেই জানান, চেয়ারম্যান তারেক হোসেন সব সময় এলাকার মানুষের পাশে থাকেন। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে অংশ নেন, যা এলাকায় ইতিবাচক প্রভাব ফেলছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.