
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মোটরসাইকেল চালানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আনন্দ কুমার সাহা (৪৬) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে রাণীশংকৈল পৌরশহর থেকে বলিদ্বারা যাওয়ার পথে উপজেলার নলদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনন্দ কুমার সাহা পৌরশহরের বন্দর এলাকার ‘আনন্দ বস্ত্রালয়’-এর স্বত্বাধিকারী এবং অজিত সাহার বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে তিনি বন্দর এলাকা থেকে তার সাত বছর বয়সী ভাতিজাকে সঙ্গে নিয়ে মাংস কেনার উদ্দেশ্যে মোটরসাইকেলে বের হন। পথে নলদিঘী এলাকায় পৌঁছালে হঠাৎ অসুস্থ বোধ করলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় এক ভ্যানচালকের সহায়তায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় এবং তার পরিবারকে খবর দেওয়া হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.