
রাজশাহীর বাঘা থানাধীন এলাকায় সড়ক দুর্ঘটনায় নাটোরের লালপুর উপজেলার এক বৃদ্ধা মা-সহ তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন।
লালপুর, বাঘা থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর-বাঘাগামী আঞ্চলিক মহাসড়কের চন্ডিপুর বাজারের পূর্ব পাশে মো. রিয়াদ আলী ডাক্তারের বাড়ির সামনে সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—লালপুর উপজেলার বুধপাড়া গ্রামের শ্রী নিরাপদ মিস্ত্রির ছেলে শ্রী বিধান মিস্ত্রি (৪৫), ফতেপুর গ্রামের নজির উদ্দিন দফাদারের ছেলে সিএনজি চালক মো. শরিফ হোসেন (৪২) এবং সালামপুর গ্রামের মৃত নাজিম উদ্দীনের স্ত্রী মোসা. রোকেনা বেগম (৯০)।
জানা যায়, সোমবার সকালে সিএনজি চালিত একটি অটোরিকশায় করে কয়েকজন যাত্রী লালপুর থেকে বাঘার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা স্টিয়ারিংচালিত অজ্ঞাতনামা একটি ভুটভুটি গাড়ির সঙ্গে চন্ডিপুর বাজারের পূর্ব পাশে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ভুটভুটির চালক পালিয়ে যায়।
সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী শ্রী বিধান মিস্ত্রি ও চালক মো. শরিফ হোসেন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিএনজির অপর তিন যাত্রী—মোসা. রোকেনা বেগম (৯০), তার ছেলে মো. শাহজাহান আলী (৩৫) এবং চকবাদকয়া গ্রামের হান্নান আলীর স্ত্রী মোসা. সীমা বেগম (৫০)—কে স্থানীয়রা উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. হাসিবুল ইসলাম আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাজশাহী যাওয়ার পথে মোসা. রোকেনা বেগম মারা যান। আহত মো. শাহজাহান আলী ও মোসা. সীমা বেগম বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.