
নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর পাটোয়ারীপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষক ইয়াছিন মিয়ার দুইটি বসতঘরসহ গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২ মার্চ) দিবাগত রাত প্রায় ১২টার দিকে নূর মসজিদ সংলগ্ন নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ইয়াছিন মিয়া ওই এলাকার কালু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গরুর ঘরে থাকা ঘুটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বসতঘর ও গোয়ালঘরে। এতে ইয়াছিন মিয়ার দুইটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে বিদেশি জাতের দুইটি গরু, তিনটি ছাগল এবং ঘরের সকল আসবাবপত্র ভস্মীভূত হয়
[caption id="attachment_37128" align="aligncenter" width="300"]
Collected[/caption]
পরে স্থানীয় এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন কৃষক ইয়াছিন মিয়া।
ঘটনার খবর পেয়ে ১নং জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আত্মিক সহায়তা প্রদান করেন।
সাংবাদিক দেলোয়ার হোসেন জানান, কৃষিকাজের পাশাপাশি গরু-ছাগল পালন করে পরিবারটির স্বচ্ছলতার স্বপ্ন ছিল। কিন্তু হঠাৎ আগুনে সেই স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের জরুরি সহযোগিতা কামনা করেছেন সচেতন মহল ও এলাকাবাসী।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.