
রাজশাহী নগরীতে এক নারীর গলায় ছুরি ধরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে নগরীর ভদ্রা ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রিপা বেগম জানান, তিনি সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে মেডিকেল সম্পন্ন করে পাসপোর্ট-ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে রাতের বাসে রাজশাহী আসেন। রাত প্রায় তিনটার দিকে বাস থেকে নেমে রিকশাযোগে নিজ বাড়ি দায়রাপাড়ার উদ্দেশ্যে রওনা হন।
পথিমধ্যে চন্দ্রিমা থানা এলাকায় ভদ্রা ফ্লাইওভারের নিচে পৌঁছালে রিকশাচালক হঠাৎ রিকশা থামিয়ে তার গলায় ছুরি ধরে সবকিছু ছিনিয়ে নেয়।
রিপা বেগম বলেন, “রিকশাচালক ছিনতাইকারীর মতো আচরণ করে ছুরি বের করে বলে— টাকা-পয়সা যা আছে সব দিয়ে দে। প্রাণের ভয়ে আমার কাছে থাকা টাকা, পাসপোর্ট, ভিসাসহ সব কাগজপত্র দিয়ে দিই। এরপর সে দ্রুত পালিয়ে যায়।”
ঘটনার পর তিনি চিৎকার করলে কিছুক্ষণের মধ্যে টহলরত মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি শোনেন। পরে ঘটনাস্থল থেকে কিছু দূরে তার কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। তবে ছিনতাই হওয়া পাসপোর্ট, ভিসা, নগদ টাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার হয়নি।
রিপা বেগম বলেন, “আমার পাসপোর্ট ও ভিসা ফিরিয়ে না পেলে সৌদি আরবে আর যাওয়া হবে না। আমি প্রশাসনের কাছে সহযোগিতা চাই।”
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তিনি। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রিকশাচালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.