
রাজশাহীর কর্ণহার থানার ধরমপুর এলাকায় নেপিয়ার ঘাসের ক্ষেত থেকে আদিব (১১) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যায় তারাবির নামাজের পর থেকে আদিবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতভর খোঁজাখুঁজির পর সকালে এলাকাবাসী ও স্বজনরা একটি নেপিয়ার ঘাসের ক্ষেতের মধ্যে তার মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কর্ণহার থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠিয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটির প্যান্টের বেল্ট গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.