
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান বাবুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে নগরের দরগাপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাবিবুর রহমান বাবু রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নগর আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, হাবিবুর রহমান বাবুর বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তবে কোন মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.