
নওগাঁর সাপাহারে মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান টকি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, থানা অফিসার ইনচার্জ আনারুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বেনু চৌধুরী, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, উপজেলা জামায়াতের আমীর মো. আবুল খায়ের তরুণসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা।
সভায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। পাশাপাশি সরকার ঘোষিত নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.