
রাজশাহী এডিটরস ফোরামের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে রাজশাহীর স্থানীয় পত্রিকার সম্পাদকদের সংগঠনের উদ্যোগে নগরীর একটি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী। সভায় গঠনতন্ত্র প্রণয়নসহ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুবকে রাজশাহী এডিটরস ফোরামের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সঙ্গে উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিমকে সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তব্য রাখেন রাজশাহী এডিটরস ফোরামের সহ-সভাপতি ও আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক ও নতুন প্রভাত পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব, কোষাধ্যক্ষ ও সানশাইন পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক ও গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার এবং নির্বাহী সদস্য ও সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত।
সভা পরিচালনা করেন রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু।
সভায় রাজশাহীর বিভিন্ন সংবাদপত্রে কর্মরত সংবাদকর্মীদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকতার মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.