রাজশাহীতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। রাজশাহী মহানগরীতে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আরএমপিথর বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
গ্রেপ্তাররকৃত মাদক ব্যবসায়ী হচ্ছে মোছাঃ সম্পা খাতুন (২৫)। সে বোয়ালিয়া মডেল থানার হাদির মোড় বউ বাজার এলাকার মোঃ আশিকের স্ত্রী।
পুলিশ ঘটনা সূত্রে জানা গেছে, গত শনিবার রাত পৌনে ১০ টায় উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ সাজিদ হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ আবু হায়দার ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে সুলতানাবাদ মহল্লায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সম্পা খাতুনকে গ্রেপ্তার করে। সাথে থাকা একজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.