
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট অর্জন করতে না পারায় তিনজন প্রার্থী তাদের নির্বাচনী জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, নির্ধারিত পরিমাণ ভোট না পেলে প্রার্থীদের জমা দেওয়া জামানতের অর্থ ফেরত দেওয়া হয় না।
জানা গেছে, নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রত্যেক প্রার্থীকে ৫০ হাজার টাকা করে জামানত জমা দিতে হয়েছিল। এ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মীর মোহাম্মদ শাহজাহান (ট্রাক প্রতীক) পেয়েছেন ৪০৭ ভোট, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর প্রার্থী মোঃ আব্দুর রহমান (ঈগল প্রতীক) পেয়েছেন ১ হাজার ১০০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আল-সাআদ (মোবাইল ফোন প্রতীক) পেয়েছেন ৬৬৩ ভোট। ফলে তারা তিনজনই জামানত হারিয়েছেন।
এদিকে, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পোস্টাল ভোট পেয়েছেন ২ হাজার ২টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন মোট ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট পেয়েছেন। পোস্টাল ভোটসহ মোট ১ হাজার ৮৮৪ ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন।
গোদাগাড়ী ও তানোর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুস সাদত রত্ন ও নাইমা খাঁন জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী-১ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৫৯টি। এর মধ্যে গোদাগাড়ীতে ৯৮টি এবং তানোরে ৬১টি কেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৪৩ হাজার ৮৫৮ জন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.