
নাটোরের সিংড়ায় একটি মোটরসাইকেল গ্যারেজে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির কাঁচামাল উদ্ধারসহ আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বামিহাল বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল্লাহ ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামের বকুলের ছেলে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. স. ম. আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী বামিহাল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন কাঁচামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় আব্দুল্লাহকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
পরে তাকে সিংড়া থানায় সোপর্দ করা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.