
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে উইন্টার–২০২৫ সেমিস্টারে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।
সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আরিফা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোঃ মাহমুদুর রহমান, ছাত্র কল্যাণ উপদেষ্টা ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাছুদার রহমান। অগ্রজ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী আব্দুল নাফি তীর্থ এবং নবাগত শিক্ষার্থীদের পক্ষে সিএসই বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জীম।
[caption id="attachment_36347" align="aligncenter" width="300"]
collected[/caption]
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব.), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব.), বিভাগীয় প্রধানগণ, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক), শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও নবাগত শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে অগ্রজ শিক্ষার্থীরা নবাগতদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন। মাননীয় উপাচার্য নবাগত শিক্ষার্থীদের পড়ালেখায় উদ্বুদ্ধ করতে তাদের হাতে মহামূল্যবান বই তুলে দেন।
নবীনবরণ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে ফটোসেশন এবং বাউয়েট কালচারাল ক্লাবের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
[caption id="attachment_36348" align="aligncenter" width="300"]
collected[/caption]
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.