
ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা আশরাফুল ইসলামকে সংবর্ধনা এবং শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে নির্বাচনী প্রচারণা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ঝিনাইগাতী উপজেলার ব্রীজপাড় এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল এমএ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি হাফেজ মাওলানা আতাউর রহমান আশরাফী।
সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন। তিনি তার বক্তব্যে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, ইসলামী মূল্যবোধ বাস্তবায়ন এবং জনগণের অধিকার আদায়ে ইসলামী আন্দোলনের ভূমিকার কথা তুলে ধরেন।
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, উপজেলা মুজাহিদ কমিটির ছদর আলহাজ্ব মো. মফিজ উদ্দিন মাস্টার, উপজেলা সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, ধানশাইল ইউনিয়নের সেক্রেটারি আ. মান্নান, নলকুড়া ইউনিয়নের সভাপতি হাফেজ মাওলানা শামছুল ইসলাম জাকারিয়া এবং হাতীবান্দা ইউনিয়নের সভাপতি মাওলানা হারুনুর রশিদ।
এছাড়াও সভায় যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন, মুজাহিদ কমিটি, শিক্ষক ফোরামসহ ইসলামী আন্দোলনের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.