
নওগাঁর মান্দা উপজেলায় যুবদলের উদ্যোগে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে বিজয়ী করার লক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই হাট পেঁয়াজ পট্টি এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনের সঞ্চালনায় এবং ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি মকলেছুর রহমান (মকে)।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সিনিয়র সহ-সভাপতি আল মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে বিজয়ী করার জন্য দলীয় নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়।
সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.