রাণীশংকৈলে ভোক্তা অধিকার আইনে মুড়িমিল সহ তিন প্রতিষ্ঠানে জরিমানা
নাজমুল হোসেন, নিজস্ব সংবাদদাতাঃ
রাণীশংকৈলে ভোক্তা অধিকার আইনে মুড়িমিল সহ তিন প্রতিষ্ঠানে জরিমানা। ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধিনে তিন টি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান কে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে পৌর এলাকার ভান্ডারা গ্রামে সিয়াম মুড়ি তৈরির কারখানায় অভিযান চালিয়ে খোলা লবন ব্যবহার এবং অসাস্থকর পরিবেশে মুড়ি তৈরির দায়ে ৪৩ ধারা লঙ্ঘন করায় কারখানা মালিক আলেফ উদ্দীন কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে পৌর শহরের বন্দরে দুলাল ষ্টোর কে ৩৮ ধারা লঙ্ঘন করায় প্রতিষ্টানের মালিক সুশান্ত সাহা কে ১০ হাজার টাকা ও সনজিত ষ্টোর ৪০ ধারা লঙ্ঘন করায় প্রতিষ্ঠানের মালিক সনজিত মন্ডল কে ৫ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালক শেখ সাদী। এসময় সাথে ছিলেন রাণীশংকৈল উপজেলার সহকারী ইনুসপেক্ট্রর সারোয়ার হোসেন ও পুলিশের একটি টিম।
এসময় সহকারী পরিচালক মোঃ শেখ সাদী শহরের বিভিন্ন মুদি দোকান ও পেয়াজ আরততের প্রতিষ্ঠান মালিকদের সর্তক করেদেন এবং আগামীতে এরকম আরো অভিযোগ পেলে কঠোর আইন প্রয়োগ করে সাস্তির আওতায় আনা হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.