
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় উপজেলা পরিষদ ও পৌরসভা কার্যালয়সহ দুটি উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন রংপুর বিভাগের উপ-পরিচালক (স্থানীয় সরকার, উপ-সচিব) মৌসুমী আফরিদা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তিনি এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
পরিদর্শনকালে তিনি হাটবাজারের রাজস্ব আদায়, পৌর কর আদায় কার্যক্রম এবং শহরের ময়লা-আবর্জনা নির্ধারিত স্থানে ফেলার বিষয়ে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রাজা টংকনার্থ চৌধুরীর ঐতিহাসিক রাজবাড়ীকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।
এছাড়াও তিনি প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন পৌরভবন পরিদর্শন করেন। এ সময় নির্মাণকাজে রড ও সিমেন্টের সঠিক ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেন। পৌরভবনের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ছোট ছোট ফুলের বাগান, ঔষধি ও ফলজ গাছ রোপণ এবং আশপাশের গর্ত ভরাটের পরামর্শ দেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, রংপুর বিভাগীয় সহকারী কমিশনার (সাধারণ শাখা) আনর্কিা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান, পৌর প্রকৌশলী জাবেদ আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.