গোদাগাড়ীর ওসির প্রত্যাহারের দাবিতে ডিআইজিকে স্মারকলিপি
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
গোদাগাড়ীর ওসির প্রত্যাহারের দাবিতে ডিআইজিকে স্মারকলিপি। রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তুলে তাকে প্রত্যাহারের দাবি করেছে জাতীয় আদিবাসী পরিষদ।
এ দাবিতে বুধবার (৬ এপ্রিল) দুপুরে সংগঠনের পক্ষ থেকে পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেনকে স্মারকলিপি দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে ওসির প্রত্যাহার ছাড়াও থানা ও পুলিশ ফাঁড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষের অভিযোগ গ্রহণে হয়রানি বন্ধ এবং তাদের ওপর বিভিন্ন সময় দেওয়া মাদকের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
স্মারকলিপি দেওয়ার সময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক প্রামানিক দেবু, জেলার সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, নগর সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুল মতিন, জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গনেশ মার্ডি, জেলার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, যুবমৈত্রীর জেলা সভাপতি মনিরুদ্দিন পান্না, আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী ছাত্র পরিষদের নগর সভাপতি নকুল পাহান, আদিবাসী নেতা বিভূতিভূষণ মাহাতো প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.