
জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর নৃশংস হামলার প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় প্রতিবাদ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার মালঞ্চি বাজারে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।
মিছিলটি মালঞ্চি বাজারসহ উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এসে পথসভায় পরিণত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, “ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলা একটি গভীর ষড়যন্ত্রের অংশ। এই ন্যক্কারজনক হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।”
বক্তারা আরও বলেন, রাজনৈতিক ভিন্নমত দমন করতে সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.