
ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সহনীয় ভবন নির্মাণে করণীয় বিষয়ে রাজশাহীতে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) আয়োজিত এই সেমিনারটি আরডিএ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সেমিনারে রাজশাহী শহরের ভূমিকম্প-ঝুঁকিপূর্ণ ভবনের বর্তমান অবস্থা, ঝুঁকি হ্রাসে প্রয়োজনীয় উদ্যোগ এবং ভবিষ্যতে নতুন ভবন নির্মাণে ভূমিকম্প সহনীয় নকশা অনুসরণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় ভবন নির্মাণে বিএনবিসি কোড কঠোরভাবে অনুসরণ, পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন জরিপ করে সংস্কারের উদ্যোগ, দুর্যোগ প্রস্তুতি জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। পরিকল্পিত নগরায়ন ও শক্তিশালী নির্মাণ নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে বড় ধরনের বিপর্যয় অনেকাংশে এড়ানো সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলম। প্রধান আলোচক ছিলেন রুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ নিয়ামুল বারী।
এছাড়া উপস্থিত ছিলেন আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমান। সংশ্লিষ্ট তথ্য উপস্থাপন ও সেমিনার সঞ্চালনা করেন রুয়েটের অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান।
সভায় অংশগ্রহণকারীরা ভূমিকম্প সহনীয় নগর গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.