
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে ‘অদম্য নারী’ কার্যক্রমের আওতায় পাঁচ জন অদম্য নারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বেগম রোকেয়া দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফায়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, নবাগত ওসি নাজমূল হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, সহকারী শিক্ষক রুস্তম আলী, সাংবাদিক গোলাম রব্বানী টিটু ও জাহিদুল হক মনিরসহ আরও অনেকে।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী আব্দুল বারী, অফিস সহায়ক ফরিদ আহমেদসহ বিভিন্ন নারী নেত্রী, কারিতাসসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা পর্যায়ে ২০২৫–২০২৬ সালের জন্য ৫টি ক্যাটাগরিতে নির্বাচিত পাঁচ জন অদম্য নারীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.