
সিরাজগঞ্জের রায়গঞ্জে ১১২ জন উপকারভোগী কৃষকের মাঝে উন্নতজাতের ক্রসব্রীড বকনাসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ অধিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করছে। স্থানীয়ভাবে গবাদিপশুর উৎপাদন বৃদ্ধি, দুধ ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা এবং কৃষকদের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোই এর মূল লক্ষ্য বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, রায়গঞ্জ থানার ওসি কে.এম. মাসুদ রানা, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিস প্রমুখ নেতৃবৃন্দ।
বকনা পেয়ে কৃষকেরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ভবিষ্যতেও এই ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.