ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে সাংবাদিকদের হেনস্তা ও তালাবদ্ধ করার হুমকি: দুই এনসিপি নেতার বিরুদ্ধে ক্ষোভ

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৪:২৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৩৮৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে সাংবাদিকদের হেনস্তা ও তালাবদ্ধ করার হুমকি: দুই এনসিপি নেতার বিরুদ্ধে ক্ষোভ

পরিচিতি সভায় উত্তেজনা; ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিচারের দাবি সাংবাদিকদের

রাজশাহী পর্যটন মোটেলে এনসিপির দুই পক্ষের উত্তেজনার সময় সংবাদকর্মীদের হেনস্তা ও সভাকক্ষে তালাবদ্ধ করে আগুন দেওয়ার হুমকি দিয়েছেন দুই এনসিপি নেতা। রোববার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। হুমকিদাতাদের একজনের নাম শোয়েব বলে জানা গেছে।

সেদিন বিকেলে রাজশাহী জেলার নবগঠিত আহ্বায়ক কমিটি পরিচিতি সভা উপলক্ষে সংবাদ সম্মেলন করছিল। এ সময় এনসিপির মহানগর কমিটির একাংশের অন্তত ৩০ সদস্যের একটি দল সভাস্থলে ঢুকে জেলা আহ্বায়ক সাইফুল আলমকে ‘আওয়ামী লীগের দোসর’ বলে অভিযোগ তুলে কর্মসূচি পণ্ড করার চেষ্টা চালায়।

সংবাদ সম্মেলন চলাকালে মহানগর কমিটির দুই নেতা হঠাৎ সভাকক্ষে ঢুকে সংবাদকর্মীদের বের হয়ে যেতে নির্দেশ দেন। সাংবাদিকরা তা অস্বীকার করলে সভাকক্ষের দরজায় তালা ঝুলিয়ে ভেতরে আগুন দেওয়ার হুমকি দেন তারা।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সংবাদকর্মীরা একজোট হয়ে ওই দুই নেতাকে পর্যটন মোটেলের বাইরে বের করে দেন। প্রায় দীর্ঘ সময় ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও বাকবিতণ্ডা চলতে থাকে।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানায়।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকরা বলেন, জড়িত দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এনসিপির কোনো কার্যক্রমে তারা সংবাদ কাভারেজ দেবেন না।

এদিকে সন্ধ্যার পর সংবাদকর্মীরা মোটেল এলাকা ত্যাগ করলেও এনসিপি নেতাকর্মীরা সেখানে অবস্থান অব্যাহত রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে সাংবাদিকদের হেনস্তা ও তালাবদ্ধ করার হুমকি: দুই এনসিপি নেতার বিরুদ্ধে ক্ষোভ

আপডেট সময় : ০৪:২৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫