
অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় তাঁর জানা মতে কোনো আইনগত বাধা নেই। প্রয়োজনে সম্ভাব্য সব ধরনের আইনগত ও নিরাপত্তা সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
আজ সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বাধা থেকেও থাকে, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।”
তিনি আরও বলেন, কোন সময় দেশে ফেরা সবচেয়ে উপযুক্ত—এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তারেক রহমানের রয়েছে, এবং তিনি উপযুক্ত সময়েই দেশে ফিরবেন বলে তিনি বিশ্বাস করেন।
তারেক রহমানের না ফেরা নিয়ে বিভিন্ন মন্তব্য ও সমালোচনার প্রসঙ্গে ড. আসিফ নজরুল বলেন, “আমরা অনেকেই প্রশ্ন তুলি—উনি কেন আসছেন না। আমার কাছে এসব প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা-ছেলের সম্পর্ক। এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কিনা বা তারেক রহমানের ব্যক্তিগত কোনো চিন্তা আছে কিনা—এসব নিয়ে প্রি-জাজ করা রুচিকর নয়।”
তিনি বলেন, মা-ছেলের সম্পর্কের বিষয়টি গভীরভাবে বোঝা প্রয়োজন। “সবচেয়ে ভালো ওনারাই বুঝেন—কখন আসতে হবে, কখন কোন পদক্ষেপ নিতে হবে।”
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.