
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নে ব্র্যাক অফিসের সামনে একটি মুদির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গভীর রাতে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুরো দোকানটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ দোকান থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে তারা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দোকানের সব মালামাল সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকানি কবির বলেন,
“এই দোকানটাই ছিল আমাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। সব পুড়ে গেছে। আমার বাবা মারা গেছেন অনেক আগে—এখন পরিবার নিয়ে কীভাবে চলব জানি না। সহৃদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি।”
ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
এদিকে স্থানীয়রা ক্ষতিগ্রস্ত দোকানি কবিরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং সংশ্লিষ্ট দপ্তরের কাছেও জরুরি সহায়তার আবেদন জানিয়েছেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.