ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

“বেগম জিয়াকে তিলে তিলে মেরে ফেলতে চেয়েছিলো পতিত সরকার”—রাজশাহীতে মিলন

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৩:২৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ২৩৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“বেগম জিয়াকে তিলে তিলে মেরে ফেলতে চেয়েছিলো পতিত সরকার”—রাজশাহীতে মিলন

বিদেশে চিকিৎসা বাধাগ্রস্ত করার অভিযোগ—জামায়াতকে ‘ষড়যন্ত্রকারী’ আখ্যা দিয়ে ভোট না দেওয়ার আহ্বান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ওপর আগের সরকার সব ধরনের নির্যাতন চালিয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং পবা–মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, “তিলে তিলে মেরে ফেলার জন্য তাঁকে জেলের ভেতরে স্লো-পয়জনিং করা হয়েছিল। মিথ্যা মামলায় সাজা দিয়ে অমানবিক পরিবেশে রাখা হয়েছিলো। গুরুতর অসুস্থ হলেও বিদেশে চিকিৎসা করতে দেওয়া হয়নি।”

শনিবার পবার মুসরইল ইক্ষু সেন্টার মাঠে পারিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বেগম জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

মিলন অভিযোগ করেন, “বিদেশে চিকিৎসা নিতে না দেওয়ার কারণে তাঁর শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। এখন যদি বেগম জিয়ার কিছু হয়, এর জন্য সারাজীবন দায়ী থাকবে খুনি হাসিনা ও তার দোসররা।”

তিনি বলেন, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেগম জিয়াকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করলেও চিকিৎসকরা জানান—অনেক আগেই এ চিকিৎসা প্রয়োজন ছিল। “এক কথায়, তাঁকে মেরে ফেলতেই চিকিৎসা করতে দেওয়া হয়নি,”—যোগ করেন তিনি।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে মিলন বলেন, বিএনপি সর্বদা নির্বাচনের দাবি করলেও জামায়াতে ইসলামী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। তিনি বলেন, “জামায়াত আগে সংস্কারের কথা বলেছে, কখনো পিআরের কথা বলেছে, এখন বলছে গণভোট ছাড়া নির্বাচন চলবে না—এগুলো অর্থহীন। জনগণ এখন নির্বাচনমুখী। নির্বাচনী ট্রেন চলছে; এই ট্রেনে উঠতে না পারলে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে যাবে।”

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াত স্বাধীনতাবিরোধী ভূমিকা পালন করেছে এবং যুদ্ধ বিলম্বিত করেছে। “তারা মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দিয়েছে, নারীদের ধরে পাকিস্তানি হানাদারদের হাতে তুলে দিয়েছে। এই দল ইসলামের নাম ব্যবহার করে প্রতারণা করছে,”—এ মন্তব্য করে তিনি উপস্থিত জনতাকে এ দলের প্রতিনিধিদের ভোট না দিতে আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন। সঞ্চালনা করেন পারিলা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, শাহ মখদুম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, পারিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব মখলেসুর রহমানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
শেষে বেগম জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

“বেগম জিয়াকে তিলে তিলে মেরে ফেলতে চেয়েছিলো পতিত সরকার”—রাজশাহীতে মিলন

আপডেট সময় : ০৩:২৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫