সিংড়ায় ১০ টাকা কেজির ৪৯ বস্তা চাল উদ্ধার
নাটোর প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ৪৯ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার সুকাশ ইউনিয়নের দুর্গম বেলোয়া গ্রাম থেকে ওই চালের বস্তাগুলো উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, বেলোয়া গ্রামের আকবর সরকারের ছেলে রবিউল সরকারের পরিত্যক্ত বাড়ি থেকে ৩৪ বস্তা এবং একই গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে আনোয়ার হোসেন ও আক্কাদুলের চায়ের দোকান থেকে ১৫ বস্তা চাল উদ্ধার করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
সিংড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি ) নূর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বেলোয়া গ্রামের পৃথক দুই জায়গা থেকে ৪৯ বস্তা চাল জব্দ করা হয়। উদ্ধারকৃত চালের বস্তাগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.