পুঠিয়ায় সিএনজির ধা’ক্কায় মুদি ব্যবসায়ী নিহত
- আপডেট সময় : ০৫:০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ২১৭ বার পড়া হয়েছে

পুঠিয়ায় সিএনজির ধা’ক্কায় মুদি ব্যবসায়ী নিহত
রাজবাড়ি বাজার এলাকায় সকালে ঘটে দুর্ঘটনা; চালক পলাতক
রাজশাহীর পুঠিয়ায় দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় বিজন দত্ত (৫৫) নামের এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পুঠিয়া–আড়ানি সড়কের রাজবাড়ি বাজার এলাকার পলাশ জুয়েলার্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিজন দত্ত ওই এলাকার মৃত পুলক দত্তের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি রাজবাড়ি বাজারে মুদি দোকান পরিচালনা করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হাটাহাটির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সড়কের পাশে হাঁটছিলেন বিজন দত্ত। এ সময় পুঠিয়ার ত্রিমোহনী বাজার দিক থেকে দ্রুতগামী একটি সিএনজি এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর সিএনজি চালক গাড়িসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া সিএনজি ও চালককে শনাক্তে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




















