
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক পেয়েছেন নাটোর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সোহাগ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ৫৮ নম্বর সংসদীয় আসনসহ দেশের মোট ১০০টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই এলাকায় সাংগঠনিক কর্মকাণ্ড, তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং গণঅধিকার পরিষদের আদর্শ প্রচারে সক্রিয় ভূমিকা রেখে আসছেন আনোয়ার হোসেন সোহাগ। প্রার্থী ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার নির্বাচনী প্রচারণা শুরু হলো।
মো. আনোয়ার হোসেন সোহাগ নাটোরের বাগাতিপাড়া সদর উপজেলার নুরপুর মালঞ্চি এলাকার মোঃ আব্দুল খালেকের ছোট ছেলে। তিনি রাজশাহী কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞান অনার্স-মাস্টার্স শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে এমবিএ সম্পূর্ণ করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.