
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা–মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, “বাংলাদেশের মানুষের একমাত্র নিরাপদ দল বিএনপি। বিএনপি ক্ষমতায় থাকলে দেশ শান্তি, গণতন্ত্র, আইনশৃঙ্খলা ও উন্নয়নে এগিয়ে যায়।”
বুধবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মিলন দাবি করেন, বিগত সময়ে বিএনপির নেতাকর্মীরা নির্যাতন–নিপীড়নের শিকার হলেও ‘ধানের শীষের প্রতি আনুগত্য অটুট রেখেছেন’। তিনি বলেন, “সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জিয়া পরিবার। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বামী, সন্তান ও বাড়ি হারিয়েছেন। মিথ্যা মামলায় দীর্ঘদিন তাঁকে কারাবন্দি রাখা হয়েছে।”
খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে তিনি তার সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন।
এ সময় তিনি বর্তমান ও অতীত সরকারব্যবস্থা, দুর্নীতি, বিদেশযাত্রা এবং দেশত্যাগ প্রসঙ্গে আওয়ামী লীগ ও শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বলেন, “দেশের মানুষকে প্রতিনিয়ত ধোঁকা দেওয়া হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘জামায়াতে ইসলামী নানা রাজনৈতিক কৌশল ও বিভ্রান্তি তৈরি করছে’। জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ধানের শীষ দেশের মানুষের ঐক্যের প্রতীক। উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে।”
সভায় বিএনপি নেতারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়ন ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় করা হবে।
সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বড়গাছী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আলী, যুবদল নেতা নজিবুল ইসলাম শাহিন ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সুলতান আহমেদ, মামুনর সরকার জেড, জালাল উদ্দিন, আশরাফ উদ্দিন, রহমান মেম্বার, আলহাজ জেকের আলী, রায়হানউদ্দৌলা পান্না, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে.এইচ রানা শেখ, যুবনেতা সাইনুল ইসলাম শাহিন, নওহাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল রহমান, মহিলা দল নেত্রী মুবাশ্বিরা, ময়না, সাবেক সদস্য কহিনুর ও পারুল।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.