
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুজ্জামান সভাপতিত্ব করেন এবং ভেটেরিনারি সার্জন ডা. তানভির হাসান সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ ও উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন।
প্রদর্শনীতে স্থানীয় খামারিদের বিভিন্ন জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, আধুনিক খামার প্রযুক্তি ও সেবামূলক কার্যক্রম প্রদর্শিত হয়। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার এবং দেশীয় জাতের উন্নয়নের মাধ্যমে প্রাণিসম্পদ খাত আরও সমৃদ্ধ হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.