গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০১:৫৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ৩৩৫ বার পড়া হয়েছে

গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাব-৫ এর বিশেষ অভিযানে ১ কেজি হেরোইন উদ্ধার; সীমান্ত ঘেঁষা চরাঞ্চলে সক্রিয় মাদক চক্র দীর্ঘদিন ধরেই নজরদারিতে ছিল
রাজশাহীর গোদাগাড়ীতে কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ১৯ বছর বয়সের সিয়ামকে গ্রেফতার করেছে গ্রেফতার র্যাব-৫ এর একটি বিশেষ আভিযানিক দল। রোববার (২৩ নভেম্বর) রাতে উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে হেরোইনসহ গ্রেফতার করে র্যাব। গ্রেফতার মাদক ব্যবসায়ী সিয়াম ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে।
সোমবার (২৪ নভেম্বর) আয়োজিত প্রেস ব্রিফিংয়ে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।
কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. সিয়াম (১৯) কে গ্রেফতার র্যাব-৫ এর বিশেষ অভিযানে এক করা হয়েছে।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই অপরাধ দমন এবং মাদক নির্মূলে সংস্থাটি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৫ এর একটি বিশেষ টিম মাদারপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়।
অভিযানে ১ কেজি হেরোইন, একটি মোবাইল ফোন এবং একটি সিমকার্ড উদ্ধার করা হয় এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী সিয়ামকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে সংঘবদ্ধ একটি মাদক চক্র দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ হেরোইন দেশে পাচার করে আসছে। চক্রটি বিভিন্ন পেশার ছদ্মবেশে অত্যন্ত সুকৌশলে মাদক পরিবহন ও সরবরাহ করত। এ কারণে র্যাব-৫ দীর্ঘদিন ধরেই চক্রটির গতিবিধি নজরদারিতে রাখে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম জানায়, সে সীমান্তবর্তী চরাঞ্চল থেকে নিয়মিত হেরোইনের চালান সংগ্রহ করে নিজ বাড়িতে মজুদ রাখত এবং দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত। এদিনও সে পদ্মার চর থেকে হেরোইন সংগ্রহ করে ঘরের চালের ভেতরে লুকিয়ে রাখে। পরে র্যাব সদস্যরা পলিথিনে মোড়ানো অবস্থায় সেগুলো উদ্ধার করে।
র্যাবের দাবি, সিয়াম দীর্ঘদিন ধরে মাদক চক্রের সক্রিয় সদস্য। পূর্বেও তাকে আটক করার চেষ্টা করা হলেও সে বহুবার আত্মগোপনে চলে যায়। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-৫ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মাসুদ পারভেজ বলেন—“মাদক নির্মূলে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।”




















