
এনএসআই এর তথ্যের ভিত্তিতে নাটোরের বড়াইগ্রামে জাল নোট ছড়ানোর অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত প্রায় সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার বামিহালী বাজার ও হারোয়ার রহিমের মোড়ে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানটি পরিচালনা করেন বনপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— বনপাড়া পৌরসভার হারোয়া, রহিমের বটতলা এলাকার রহিম মোল্লার ছেলে সফিকুল মোল্লা। তিনি রহিমের মোড় বটতলায় একটি মুদির দোকান পরিচালনা করেন। অন্যজন হলেন, বাহিমালি, পোঃ হারোয়া এলাকার বয়েজ বাহাদুরির ছেলে ও বামিহালী বাজারের তেল ব্যবসায়ী ফারুক হোসেন (৪৫)।
[caption id="attachment_34861" align="aligncenter" width="300"]
collected[/caption]
পুলিশ জানায়, আটক সফিকুল মোল্লা জিজ্ঞাসাবাদে জাল টাকা ছড়ানোর বিষয়টি স্বীকার করেছেন এবং এ কাজে ইমরান হোসেন (৩৫) আভা এনজিওর দয়ারামপুর শাখার একজন এনজিও কর্মীর সম্পৃক্ততার কথাও জানিয়েছেন।
এর আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সুনির্দিষ্ট তথ্যে ভিত্তি করে পুলিশ বনপাড়া পৌরসভার বামিহালী বাজার ও রহিমের মোড় এলাকায় যৌথ এই অভিযান পরিচালনা করে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় জাল নোট ছড়িয়ে প্রতারণামূলকভাবে অর্থ উপার্জন করছিল।
বনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, “এনএসআই-এর তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই আদালতে প্রেরণ করা হবে।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, জাল নোট চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় স্থানীয় বাজারগুলোর ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, কেউ এ ঘটনার বিষয়ে বাড়তি তথ্য পেলে নিকটস্থ পুলিশকে জানাতে অনুরোধ করা হচ্ছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.