ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ লালপুরে ২০ ইয়াবাসহ যুবক আটক, আগেও মাদক মামলায় অভিযুক্ত নারী কণ্ঠে প্রতারণা, পরে প্রবাসীর বন্ধু সেজে টাকা দাবি; লালপুরে আটক ৩ নাটোরে খেজুরগাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের হুলে বৃদ্ধার মৃত্যু

রাজশাহীতে মেজরের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনায় গ্রেফতার ১

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:০০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ২৩০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে মেজরের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনায় গ্রেফতার ১

সপুরায় স্কোয়াড্রন লিডারের বাসায় ধারালো অস্ত্র হাতে হামলার ঘটনায় বাগমারার মিঠুন গ্রেফতার; মাদক সিন্ডিকেটের সদস্য বলে পুলিশ জানায়

রাজশাহী নগরীর সপুরা এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর এক স্কোয়াড্রন লিডারের (মেজর) বাসায় গভীর রাতে সংঘটিত দুর্ধর্ষ চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) দুপুরে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে আটক করে।

গ্রেফতার ব্যক্তির নাম মিঠুন কুমার (২৩)। তিনি বাগমারা উপজেলার বড়বিহানালী বড়কয়া গ্রামের শীবেন চন্দ্রের ছেলে। রাজশাহীতে অবস্থানকালে তিনি প্রাণ–আরএফএল কোম্পানিতে চাকরি করতেন। পুলিশ জানায়, মিঠুন মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য এবং নিয়মিত মাদক সেবনকারী।

বোয়ালিয়া মডেল থানার এসআই শাহ আলম বলেন,
“একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে সপুরা এলাকার ওই বাসায় ভয়াবহ চুরির ঘটনা ঘটে। বাসাটি বাংলাদেশ বিমানবাহিনীতে কর্মরত স্কোয়াড্রন লিডার (মেজর) মাহফুজুর রহমানের। ঘটনার সময় তিনি চট্টগ্রামে কর্মরত থাকলেও বাসায় ছিলেন তার মা মোছা. মুর্শেদা খাতুন, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার, এবং ভাতিজা আমানুল্লাহ আমান, যিনি সাংবাদিকতা পেশায় যুক্ত।

শুক্রবার (২১ নভেম্বর) রাতেই ঘটনার পর বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

ঘটনাটি শুধু চুরি নয়, বরং ডাকাতির মতো দুর্ধর্ষ কায়দায় সংঘটিত হয়েছে বলে দাবি করেন মুর্শেদা খাতুন। তিনি বলেন—“প্রথমে রান্নাঘরের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢোকে। তার কাছে ধারালো অস্ত্র ছিল। টেবিলের ওপর আমাদের সবজি কাটার বটি (হাসুয়া) রেখে যায়—যাতে আমরা জেগে গেলে আক্রমণ করতে পারে। ঘরের ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নেওয়ার পর সে আমার শয়নকক্ষে প্রবেশ করে। পরে আমাদের বাইরে থেকে গেট লাগিয়ে পালিয়ে যায়।”

তিনি আরও বলেন, “এটা হত্যা করার উদ্দেশ্যও হতে পারত। দ্রুত পুলিশ না এলে আরও বড় ক্ষতি হতে পারত। আমি দ্রুতই এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানাই।”

পুলিশ জানায়, মিঠুনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ঘটনার অন্যান্য সহযোগীদের শনাক্তে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে মেজরের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনায় গ্রেফতার ১

আপডেট সময় : ০২:০০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫