
আসবাবপত্র–পোশাকসহ প্রায় সব মূল্যবান সামগ্রী পুড়ে ছাই; বৈদ্যুতিক শর্ট সার্কিট সন্দেহ, তদন্তে ফায়ার সার্ভিস
নাটোরের বাগাতিপাড়া উপজেলার টুনিপাড়া এলাকায় শিবিরের সাবেক সভাপতি মনজুরুল ইসলাম বাবুলের বসতবাড়িতে শনিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আকস্মিকভাবে ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ডে পরিবারের সংরক্ষিত পোশাক, আসবাবপত্র ও বিভিন্ন মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে বাড়ির একটি কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা চিৎকার শুরু করেন। পরে তারা দ্রুত এগিয়ে এসে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে আনেন। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বাগাতিপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা এক ঘণ্টার অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গৃহস্বামী ও শিবিরের সাবেক সভাপতি মনজুরুল ইসলাম বাবুল বলেন, অগ্নিকাণ্ডে তার পরিবারের প্রায় সব ধরনের সম্পদ পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
বাগাতিপাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চলছে।
অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি না হলেও গভীর রাতে ঘটে যাওয়া ঘটনাটি পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে মানবেতর অবস্থায় দিন পার করছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.