ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে গভীর রাতে মেজরের বাসায় দু/র্ধর্ষ চুরি, অবরুদ্ধ করে অ/স্ত্রের মুখে ল্যাপটপ–চেকসহ মালামাল লুট

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৪২৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে গভীর রাতে মেজরের বাসায় দু/র্ধর্ষ চুরি, অবরুদ্ধ করে অ/স্ত্রের মুখে ল্যাপটপ–চেকসহ মালামাল লুট

রাবির সহকারী রেজিস্ট্রার ও সাংবাদিক নাতিকে ঘরে আটকে রেখে পালালো দুর্বৃত্তরা; হত্যার উদ্দেশ্য থাকতে পারে বলে আশঙ্কা

রাজশাহীতে গভীর রাতে ধারালো অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর এক স্কোয়াড্রন লিডারের (মেজর) বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা তার মা ও ভাতিজাকে অবরুদ্ধ করে রেখে ল্যাপটপ, চেক বই ও গুরুত্বপূর্ণ বিভিন্ন কাগজপত্র লুট করে পালিয়ে যায়। পরে ৯৯৯-এ ফোন করার পর পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে নগরীর সপুরা এলাকায় এ ঘটনা ঘটে। বিমানবাহিনীর ওই কর্মকর্তা মাহফুজুর রহমান চট্টগ্রামে কর্মরত। ঘটনার সময় তার মা মোছা. মুর্শেদা খাতুন, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার, এবং সাংবাদিক ভাতিজা আমানুল্লাহ আমান বাসায় ছিলেন।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা মামলায় মুর্শেদা খাতুন উল্লেখ করেন, রাত ২টা ৫৫ মিনিটে তার নাতির ঘুম ভাঙলে তিনি ঘরে একজন অপরিচিত ব্যক্তিকে দেখেন। চোর বলে চিৎকার করলে সে দ্রুত বেরিয়ে যায়। এর আগে দুর্বৃত্তরা ডাইনিং টেবিল থেকে বাসার চাবি নিয়ে নেয় এবং ফ্ল্যাটের দরজা বাইরে থেকে আটকে তাদের অবরুদ্ধ করে। পরে চাবি দিয়ে নিচতলার মূল দরজা খুলে পালিয়ে যায়। নিচে আরও সহযোগী অপেক্ষায় ছিল বলে ধারণা করা হচ্ছে।

দুর্বৃত্তরা একটি ল্যাপটপ, দুটি ব্যাগ, নগদ টাকা, দুটি চেক বই ও কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশির সময় টেবিলের ওপর একটি ধারালো বটি (হাসুয়া) পাওয়া যায়।

মুর্শেদা খাতুন বলেন, “এটি শুধু চুরি নয়, পুরো ঘটনাটি ডাকাতির মতো। রান্নাঘরের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢোকে। তার কাছে ধারালো অস্ত্র ছিল। মনে হচ্ছে আমাদের দেখে ফেললে বা ঘুম ভাঙলে আক্রমণ করারই প্রস্তুতি ছিল। দ্রুত পুলিশ না এলে বড় ধরনের জানমালের ক্ষতি হতে পারত।” তিনি দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, “মামলা হয়েছে। ঘটনাটি খুবই গুরুতর। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে গভীর রাতে মেজরের বাসায় দু/র্ধর্ষ চুরি, অবরুদ্ধ করে অ/স্ত্রের মুখে ল্যাপটপ–চেকসহ মালামাল লুট

আপডেট সময় : ০২:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫