মান্দায় তারেক রহমানের ৬১তম জন্মদিনে বিশেষ দোয়া মাহফিল
- আপডেট সময় : ০২:১৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ৩০৩ বার পড়া হয়েছে

মান্দায় তারেক রহমানের ৬১তম জন্মদিনে বিশেষ দোয়া মাহফিল
উলামা দলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতাদের উপস্থিতি; সুস্বাস্থ্য ও গণতন্ত্র পুনরুদ্ধারে সফল নেতৃত্বের কামনা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার ও আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে পরিচিত তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে নওগাঁর মান্দায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে মান্দা উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল মান্দা উপজেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী উলামা দলের নওগাঁ জেলা শাখার সদস্য সচিব কাজী আমিনুল ইসলাম। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম বাদলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন।
প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম নাজমুল হক নাজু, নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সালেক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান এবং নওগাঁ জেলা উলামা দলের সদস্য আসাদুজ্জামান সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর সফল নেতৃত্বের জন্য দোয়া করেন।
অনুষ্ঠান শেষে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।




















