সংবাদ শিরোনাম ::
রাণীনগরে ১০ লিটার বাংলা সোলায় মদসহ দুই মাদক কারবারি আটক
মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
- আপডেট সময় : ০৩:১১:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ১৬৯ বার পড়া হয়েছে

রাণীনগরে ১০ লিটার বাংলা সোলায় মদসহ দুই মাদক কারবারি আটক
পারইল ইউনিয়নের তালপুকুর এলাকায় পুলিশের বিশেষ অভিযান
নওগাঁর রাণীনগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০ লিটার বাংলা সোলায় মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে ৪নং পারইল ইউনিয়নের তালপুকুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
রাণীনগর থানার এসআই নাজমুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে। অভিযানে মোট ১০ লিটার বাংলাসোলায় মদসহ দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—পারইল তালপুকুর গ্রামের মৃত লগেন সরকারের ছেলে লক্ষ্মণ সরকার (৪৫) এবং একই গ্রামের নেপাল সরকারের স্ত্রী শ্রীমতী পলি রাণী (৩২)।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু রায়হান বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, আটক দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।



















