ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে গণপিটুনিতে হত্যা: গ্রেপ্তার ১

এম এম মামুন:
  • আপডেট সময় : ১২:১৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ২২৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে গণপিটুনিতে হত্যা: গ্রেপ্তার ১

আত্রাই থেকে ধরা পড়লেন পলাতক সাগর প্রামানিক; এখন পর্যন্ত গ্রেপ্তার ৮

রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় সাগর প্রামানিক (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (১৯ নভেম্বর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এ তথ্য নিশ্চিত করে।

র‌্যাব জানায়, মঙ্গলবার দিবাগত রাতে নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর প্রামানিকের বাড়ি ওই গ্রামেই। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

গত ৪ এপ্রিল রাজশাহীর বাগমারা উপজেলার রনশিবাড়ি গ্রামে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি আবদুর রাজ্জাককে ছুরিকাঘাত করলে তিনি মারা যান। ঘটনার পর স্থানীয়রা আমিনুলকে ধরে মারধর করে আটক করে। খবর পেয়ে পুলিশ তাঁকে হেফাজতে নিলেও উত্তেজিত এক হাজার থেকে এক হাজার ২০০ লোক পুলিশের ওপর হামলা চালিয়ে আমিনুলকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করে। এ সময় বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে আনতে গিয়ে বাগমারা থানার সাতজন পুলিশ সদস্য আহত হন।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, ঘটনার পর বাগমারা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলার ভিত্তিতে র‌্যাব এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে। সর্বশেষ গোয়েন্দা নজরদারির মাধ্যমে অন্যতম পলাতক আসামি সাগর প্রামানিককে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য আসামিদের ধরতেও অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে গণপিটুনিতে হত্যা: গ্রেপ্তার ১

আপডেট সময় : ১২:১৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫