
রাজশাহী নগরীর রাজপাড়া থানার নজরুল ইসলাম রোড সিএন্ডবি মোড় এলাকায় ছিনতাইয়ের সময় হাতে-নাতে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানি মোল্লাপাড়া ক্যাম্পের অপারেশন দল। মঙ্গলবার (১৮ নভেম্বর) র্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, সোমবার বিকেল সোয়া ৩টার দিকে নাহার’স মেকওভার-এর সামনে পাঁকা সড়কে অভিযান চালিয়ে রিয়াজুল ইসলাম (৩১) নামের এক ছিনতাইকারীকে আটক করা হয়। তিনি নওগাঁর দূর্গাপুর থানার তিয়ারপুরি লক্ষীপুর এলাকার মুনসুর ইসলামের ছেলে। বর্তমানে তিনি রাজশাহী মহানগরীর টিকাপাড়া এলাকার সমাজানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
অভিযানকালে তার কাছ থেকে ছিনতাই হওয়া ৪,৫০০ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে রিয়াজুল ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেছেন বলে র্যাব জানায়। তাদের দাবি, রিয়াজুল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মহানগর ও আশপাশের বিভিন্ন এলাকায় দেশীয় ধারালো অস্ত্র—বিশেষ করে টিপ ছুরি—দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ছিনতাই করে আসছিলেন।
স্থানীয়দের ভাষ্যমতে, রিয়াজুল একজন কুখ্যাত ও দুর্ধর্ষ স্বভাবের ব্যক্তি এবং ছিনতাই ছাড়া কোনো পেশায় জড়িত নন। ভবঘুরে জীবনযাপনই তার অভ্যাস।
গ্রেপ্তার রিয়াজুল ইসলামকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগর রাজপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.